সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে মনোনয়ন তুলেছেন জামাতের প্রার্থী

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে মনোনয়ন তুলেছেন জামাতের প্রার্থী

াংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম সিরাজগঞ্জ-১ (কাজীপুর সদর আংশিক) আসনের মনোনয়ন ফরম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেছেন।

কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান-এর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

মনোনয়ন পত্র উত্তোলনের সময় তিনি বলেন এই মনোনয়ন কাজীপুরবাসীর জন্য একটি আশার বার্তা—ইনশাআল্লাহ ন্যায়, সততা ও ইসলামী আদর্শের আলোকে একটি কল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার পথে এটি হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আল্লাহ তায়ালা যেন তাকে এই দায়িত্ব পালনে তাওফিক দান করেন এবং কাজীপুরবাসীর জন্য কল্যাণ বয়ে আনেন।