সৈয়দপুরে ক্যানেলে পাড়ে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ
সৈয়দপুরে ক্যানেলে পাড়ে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

ৈয়দপুরের ডালিয়া ক্যানেল পাড়ে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ২৪ ডিসেম্বর) সকাল ৭ টায় উপজেলার লক্ষণপুর ডাঙ্গারহাট এলাকার ডালিয়া ক্যানেলের পাড় থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিটির নাম মোহাম্মদ জাবেদ আলী (৫০)। তিনি লক্ষণপুর পীরপাড়া বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ কাসেম আলী।

স্থানীয়রা জানায়, সকাল সারে ৬টার পর ক্যানেলের পাশ দিয়ে চলাচলের সময় এলাকাবাসীর নজরে পড়ে রক্তাক্ত মরদেহটি। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরে বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে স্হানীয় থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলটি সৈয়দপুর থানার পার্শ্ববর্তী তারাগঞ্জ থানার সীমানাভুক্ত। বিষয়টি তারাগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।