উলিপুরে৭৪৭ পরিবারেশীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
উলিপুরে৭৪৭ পরিবারেশীতবস্ত্র বিতরণ

ুড়িগ্রামের উলিপুরেতীব্র শীতের শুরুতেই দরিদ্রপরিবারের বয়স্ক, অসুস্থ এবং প্রতিবন্ধী ৭৪৭টি পরিবারের মাঝে শীতকালীন বস্ত্র বিতরণ করা হয়েছে।মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর অর্থায়নে এবং উলিপুর মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি’র বাস্তবায়নে গত মঙ্গল ও বুধবার উপজেলার বজরা ও গুনাইগাছ ইউনিয়নের শীতার্ত ও দরিদ্র পরিবারের মাঝে শিতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে দেয়া প্যাকেজে ১টি কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মাংকি ক্যাপ, ৪ জোড়া মোজা ও৪টি পেট্রেলিয়াম জেলি ছিল। গুনাইগাছ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা কে এম মাসুদুর রহমান, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপ পরিচালক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।