ঝিনাইদহে শুভ বড়দিন উদযাপিত

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ
ঝিনাইদহে শুভ বড়দিন উদযাপিত

্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলে হেম শহরের এক গোয়াল ঘরে জন্মগ্রহণ করেন। ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশু খ্রিষ্ট জন্ম নিয়েছিলেন।

দিনটি সারা বিশ্বে বড়দিন হিসাবে পালন করা হয়। এদিনে নতুন জামা কাপড় পরে শিশু, কিশোর, পুরুষ, মহিলা গীর্জায় শুভেচ্ছা বিনিময় করেন, কেক কাটেন, বিশে^র চলমান অস্থিরতার অবসান হয়ে সারা বিশ্বে যেন শান্তি ফিরে আসে সকলে যিশু খ্রিস্টের কাছে চান। পরিবারের সকল কে নিয়ে আত্মীয়দের বাসায় ঘোরেন। প্রশাসন সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করবেন রেভা: মাইকেল তাপস দাস।

ঝিনাইদহে বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে ক্যাপ্টেন সামিউল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিল্পী দাস, জেলা কমিটির সভাপতি রেভাঃ খোকন দাস, সেক্রেটারী মিন্টু দাস, কোষাধ্যক্ষ লিখন দাস সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কীর্তন, প্রার্থনা সভা, খাবার বিতরণ, কাপড় বিতরণ করা হয়। গীর্জায় ছিল আলোর ঝলকানি। জেলার ৫০ টি গীর্জা বড় দিন পালিত হয়।