পঞ্চগড়-২ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন ফরহাদ হোসেন আজাদ

বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ
পঞ্চগড়-২ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন ফরহাদ হোসেন আজাদ

্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২, (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীক চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়ন পত্র পান ফরহাদ হোসেন আজাদ। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠি প্রার্থী ও সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বোদা ও দেবীগঞ্জ খেটে খাওয়া মানুষ যারা সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজ ও নারী নির্য়াতনমুক্ত সমাজ চাই, জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতা ও কর্মীর এই মনোনয়ন। যারা দীর্ঘ ১৬ বছর ফ‍্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম, খুন, হয়রানি ও মিথ‍্যা মামলায় জর্জরিত হয়েছেন।

তিনি বোদা ও দেবীগঞ্জ বাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয় স্হায়ী কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে পঞ্চগড় জেলা বিএনপি, বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপিকে তার উপর আস্হা রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার লক্ষ্য।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া ও ভোট কামনা করেন।

উল্লেখ্য, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

তিনি ছাত্র দল, যুবদলে নেতৃত্ব দিয়ে মূল সংগঠন বিএনপির রাজনীতিতে এসেছেন। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে ছিলেন। বিএনপি’র দুঃসময়ে ও সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকা ছিল অগ্রণী। ফরহাদ হোসেন আজাদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২, (বোদা-দেবীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে মাত্র আধা ঘন্টায় তিনি ১ লাখেরও অধিক ভোট পেয়েছিলেন।