তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

মোশারফ হোসেনের চূড়ান্ত মনোনয়নে কাহালু-নন্দীগ্রামে বিএনপির উৎসব

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ
মোশারফ হোসেনের চূড়ান্ত মনোনয়নে কাহালু-নন্দীগ্রামে বিএনপির উৎসব

িএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তিকে কেন্দ্র করে কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টা সময় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে আলহাজ্ব মোশারফ হোসেন চূড়ান্ত মনোনয়নপত্র গ্রহণ করেন। এ খবর এলাকায় পৌঁছামাত্রই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরদিন গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে আনন্দ-উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমাদের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে তিনশ ফিট এলাকায় অবস্থান করছি। পাশাপাশি গত ২৪ ডিসেম্বর রাতে আমাদের এলাকার বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি চূড়ান্ত মনোনয়ন হাতে পেয়েছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরেছেন। এতে আমরা নতুন উদ্যম ও শক্তি পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া-৪ আসনটি বিপুল ভোটে বিজয়ী হয়ে এই বিজয় তারেক রহমানকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ।