শীতে কাপছে সৈয়দপুরের জনপদ তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ
শীতে কাপছে সৈয়দপুরের জনপদ তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে

েশের উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ টায় সৈয়দপুরে ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।। সৈয়দপুর ছাড়া ও নীলফামারী জেলার কয়েকটি উপজেলায় হিমেল হাওয়ায় ঠান্ডা অব্যাহত রয়েছে। সকালে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। কয়েকদিন থেকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন সর্বস্তরের মানুষ। বুধবার সারাদিন সুর্যের দেখা মিলেনি। বৃহস্পতিবার সুর্যের দেখা মিললেও তাপ ছিল না তেমন একটা।

শহরের আতাউর রহমান নামের এক অটোরিকশা চালক জানান, এই কনকনে শীতে অটোরিক্সা নিয়ে বের হওয়া মুশকিল হয়ে গেছে। প্রচন্ড ঠান্ডায় হাত পা কুকরে যাচ্ছে।

শহরের বিমানবন্দর সড়ক সংলগ্ন পিঠা বিক্রেতা মরিয়ম নেছা বলেন, সংসারে ৬ সদস্য। তাদের পেট ভরাতেই প্রচন্ড ঠান্ডার মাঝেও পিঠা বিক্রি করতে হচ্ছে। আগামী সংসদ সদস্য নির্বাচনে যারা নির্বাচন করবেন, তাদের অনেকের কাছে গিয়েছিলাম, খাদ্য সামগ্রী ও কম্বল নেয়ার জন্য কিন্তু কেউই সাহায্য করেন নি। যার কারনে বাদ্ধ হয়েই কনকনে ঠান্ডায় রাস্তায় বসে পিঠা বিক্রি করছি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ঠান্ডা হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন বুধবার সকাল ৮টায় ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।