সিরাজগঞ্জে শীতের তীব্রাতা

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শীতের তীব্রাতা

েকে নেই সূর্যের দেখা, হিমেল বাতাসের সঙ্গে বইছে ঘন কুয়াশা। তার ওপর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় প্রচণ্ড শীতে কাঁপছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা রয়েছে সিরাজগঞ্জ শহরসহ জেলার সব প্রত্যন্ত অঞ্চল। দুপুর গড়ালেও উঁকি দেয়নি সূর্যের আলো। নিম্ন আয়ের কর্মজীবী মানুষের স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

জেলার বাঘাবাড়ি আবহাওয়া অফিসার মাসুদ রানা জানান, বুধবার সকালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
কুয়াশার সঙ্গে সঙ্গে উত্তরীয় বাতাস বয়ে চলার কারণে শীতের অনুভূতিটা বেশি মনে হচ্ছে। এমন অবস্থা আরও দুই থেকে তিন দিন থাকতে পারে।

এদিকে জেলা শহরে একাধিক গরম কাপড় পরে জীবিকার সন্ধানে নামতে দেখা গেছে শ্রমজীবী মানুষকে। স্বাভাবিক দিনের থেকে জনসমাগম কম থাকায় রিকশাচালকদের শীতের কাপড় জড়িয়ে বসে থাকতে দেখা গেছে।