তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় নন্দীগ্রামে দোয়া

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় নন্দীগ্রামে দোয়া

েন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ আছর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলম রব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদি হাসান শাহীন, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।