নারীদের আর উপেক্ষিত হওয়ার সুযোগ নেই, তারেক রহমান এখন দেশে

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:২২ অপরাহ্ণ
নারীদের আর উপেক্ষিত হওয়ার সুযোগ নেই, তারেক রহমান এখন দেশে

ারীদের আর উপেক্ষিত করার সুযোগ নেই, দেশের মোট জনসংখ্যার অর্ধেক আজ নারী। আর তাদের দেখভালের দ্বায়িত্ব রয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান থাকতে নারীদের আর পিছিয়ে থাকতে হবেনা।

মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগরে বাজারে এক নামজজ্ঞ অনুষ্ঠানে সনাতন ধর্মের নারীদের সাথে মতবিনিময় সভায় মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আগামী সংসদ নির্বাচনে মাগুরা ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার হোসেন খান পান অতিথি হিসেবে বক্তব্য এ কথা বলেন।

এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবাস চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নমজজ্ঞ অনুষ্ঠানে মাগুরা জেলা বিএনিপের আহবায়ক কমিটির সদস্য শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আৱম হীরো কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোয়ার হোসেন খান ঢাকা থেকে সরাসরি শুক্রবার বিকেলে রাধানগর নামজজ্ঞ মঞ্চে উপস্থিত হলে মুহুমুহু উলুধ্বনির মাধ্যমে তাকে সনাতন ধর্মের মহিলারা আভ্যর্থনা জানান। মনোয়ার হোসেন খান বলেন, বাঙলাদেশে কোন সাস্প্রদায়িকতা নেই, আমরা সবাই বাংলাদেশী। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া’উর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই সাম্প্রদায়িকতার অবসান ঘটিয়েছে। বাংলাদেশে আর কোন সাম্প্রদায়িক সম্পৃতী নষ্টের সুযোগ থাকবেনা।