মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

েক্সিকোর পূর্বাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন বলে দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বড়দিনের আগের দিন জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামে যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনায় পড়ে।

জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে অনেককে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ আহত ৩২ জনের নামের তালিকা এবং তারা কোন কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সে তথ্যও প্রকাশ করেছে।

উল্লেখ্য, মেক্সিকোতে প্রায়ই বাস ও ট্রাক দুর্ঘটনার ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার পেছনে প্রধানত অতিরিক্ত গতি এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হয়।
এর আগেও, গত নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একই ধরনের একটি দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হন।