যশোরে ৬টি আসনে ভোটার ২৪ লাখ ৭১ হাজার ৯০৮জন

ভ্রাম্যমান প্রতিনিধি ( যশোর ) ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ
যশোরে ৬টি আসনে ভোটার ২৪ লাখ ৭১ হাজার ৯০৮জন

সন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে ৬টি আসনে ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮জন। ৮২৪ ভোট কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ ভোট কক্ষে ১৪ হাজার ৮৬১ ভোট গ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮২৪, সহপ্রিজাইডিং অফিসার ৪ হাজার ৬৭৯ ও পোলিং অফিসার ৯ হাজার ৩৫৮। চূড়ান্তভাবে এ তালিকা করা হয়েছে বলে জানায় জেলা নির্বাচন অফিস।

জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যানুযায়ী, যশোর-১ শার্শা আসনে মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৬৩৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭, মহিলা ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৩, হিজড়া ভোটার ৩।১০২ ভোট কেন্দ্রের ৫৭৭ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্বপালন করবেন ১ হাজার ৮৩৩ ভোটগ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসরা ১০২, সহপ্রিজাইডিং অফিসার ৫৭৭, পোলিং অফিসার ১ হাজার ১৫৪ ।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লখ ৮৪ হাজার ৮৬৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৭৭জন, মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৪৯০জন, হিজড়া ভোটার ২। ১৭৫ ভোট কেন্দ্রের ৯০৫ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্বপালন করবেন ২ হাজার ৮৯০ ভোটগ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসরা ১৭৫, সহপ্রিজাইডিং অফিসার ৯০৫, পোলিং অফিসার ১ হাজার ৮১০ ।

যশোর-৩ সদর আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৪৬২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭ হাজার ৫৫১, মহিলা ভোটার ৩ লাখ ৫ হাজার ৯০১, হিজড়া ভোটার ১০। ১৯০ ভোট কেন্দ্রের ১ হাজার ১৮৩ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্বপালন করবেন ৩ হাজার ৭৩৯ ভোটগ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসরা ১৯০, সহপ্রিজাইডিং অফিসার ১ হাজার ১৮৩, পোলিং অফিসার ২ হাজার ৩৬৬।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৫২৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৮ হাজার ৪৫০, মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৭৫, হিজড়া ভোটার ৪। ১৪৮ ভোট কেন্দ্রের ৮৬৯ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্বপালন করবেন ২ হাজার ৭৫৫ ভোট গ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসরা ১৪৮, সহপ্রিজাইডিং অফিসার ৮৬৯, পোলিং অফিসার ১ হাজার ৭৩৮ ।

যশোর-৫ মণিরামপুর আসনে মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ২৫২জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৪৭৭, মহিলা ভোটার ১ লাখ ৮৫ হাজার ৭৭১, হিজড়া ভোটার ৪। ১২৮ ভোট কেন্দ্রের ৭২০ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দায়িত্বপালন করবেন ২ হাজার ২৮৮ ভোটগ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসরা ১২৮, সহপ্রিজাইডিং অফিসার ৭২০, পোলিং অফিসার ১ হাজার ৪৪০ ।

যশোর-৬ কেশবপুর আসনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ১৬৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ২৪৪, মহিলা ভোটার ১ লাখ ১৩ হাজার ৯১৭, হিজড়া ভোটার ২। ৮১ ভোট কেন্দ্রের ৪২৫ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্বপালন করবেন ১ হাজার ৩৫৬ ভোটগ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসরা ৮১, সহপ্রিজাইডিং অফিসার ৪২৫, পোলিং অফিসার ৮৫০ ।