ঝিনাইদহে শীতে বিপর্যস্ত জনজীবন

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ
ঝিনাইদহে শীতে বিপর্যস্ত জনজীবন

িনাইদহে শীতের তীব্রতা বেড়েছে। শৈত্য প্রবাহ, কুয়াশা আর হিমেল হাওয়ায় জন জীবন বিপর্যস্ত। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সড়তে ভোর হতেই মানুষের তেমন আনা গোনা নেই। সড়কের বিভিন্ন স্থানে ঘটছে দুর্ঘটনা, সূর্যের উকিঝুকি চোখে দেখা যায় খুবই কম। আলোর তীব্রতা কম থাকায় শীত আরো বেড়ে যায়। রিকসা চালক দুলাল বলেন, গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারছিনা।

পরিবারের কথা চিন্তা করে রাস্তায় শীত উপেক্ষা করে বের হতে হচ্ছে পরিজন নিয়ে বিপাকে আছি। শ্রমিক হাতেম আলী বলেন, সূর্যের দেখা মিলছে কম। আর্থিক অভাব অনটনের কথা চিন্তা করে কাজ করতে হচ্ছে। শহরের ফুটপাতের কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। কাপড় কিনছে শিশু কিশোররা। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায়। সদর হাসপাতালে শিশু বৃদ্ধদের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে চিকিৎসকগণ জানিয়েছেন।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬