তানোর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
তানোর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান। শনিবার দুপুর ২ টার দিকে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, তালন্দ ইউনিয়ন ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে চারটি দল অংশ গ্রহণ করেন।

প্রথমে তালন্দ ইউনিয়ন বনাম কামারগাঁ ইউনিয়ন। ম্যাচে তালন্দ ইউনিয়ন কে ০-১ গোলে কামারগাঁ ইউনিয়ন পরাজিত করে। অপর ম্যাচে কলমা ইউনিয়ন বনাম পাঁচন্দর ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। টাইবেকারে ৪-৫ গোলে কলমা ইউনিয়ন বিজয়ী হয়।

খেলায় ৯ টি দল অংশ গ্রহণ করবেন। রবিবার সকালে তানোর পৌরসভা বনাম সরনজাই ইউনিয়ন ও দুপুর ২ টায় বাঁধাইড় ইউনিয়ন বনাম চান্দুড়িয়া ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই দিন বিকেল সাড়ে ৩ টার দিকে প্রথম খেলার বিজয়ী কামারগাঁ ইউনিয়ন বনাম মুন্ডুমালা পৌরসভা অংশ গ্রহণ করবেন। ২৯ ডিসেম্বর দুপুর ২ টায় ২য় ম্যাচ বিজয়ী বনাম ৪র্থ ম্যাচ বিজয়ী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এইক দিন বিকেল সাড়ে ৩ টায় ৩য় ম্যাচ বিজয়ী দল বনাম ৫ম ম্যাচ বিজয়ী দল খেলায় অংশ নিবেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আব্দুল বারী, চান্দুড়িয়া দাখিল মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক সোহরাব হোসেন, ইসলাহিয়া দাখিল মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক হাফিজুর রহমান ও চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক সাদিকুল ইসলাম।

ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক আনোয়ার হোসেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।