মধ্যরাতে জেলা প্রশাসকের উদ্যোগে সৈয়দপুরে শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
মধ্যরাতে জেলা প্রশাসকের উদ্যোগে সৈয়দপুরে শীতবস্ত্র বিতরণ

িমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৈয়দপুরের জনপদ। গত ৫ দিন থেকে সৈয়দপুরে ১০ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী।

এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ছিন্ন মুল মানুষের পাশে না দাঁড়ালেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নীলফামারী জেলা প্রশাসন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত প্রায় ১২টায় সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থানরত ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে রেলস্টেশনের প্ল্যাটফর্ম ঘুরে ঘুরে শিশু, নারী, বৃদ্ধ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। ওই সময় কনকনে শীতে অনেককেই খোলা আকাশের নিচে রাত কাটাতে দেখা যায়। জেলা প্রশাসনের এই সহায়তা ছিন্ন মুল মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পায।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

জানা গেছে, চলমান ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সৈয়দপুরের দরিদ্র ও ছিন্নমূল জনগোষ্ঠীর দুর্ভোগ বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম জোরদার করেন জেলা প্রশাসক। রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও ফুটপাতের মতো স্থানে অবস্থানরত মানুষদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হয়েছে।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, `নীলফামারী জেলার ছয় উপজেলায় শীতার্তদের জন্য ৩৬ লাখ টাকা এবং ৭ হাজার ৫শ কম্বল বরাদ্দ হয়েছে। ওই বরাদ্দে সৈয়দপুরে প্রায় একশ’ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। কেউ যেন শীতে কষ্ট না পায়, সে জন্যই জেলা প্রশাসনের এই উদ্যোগ শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

ওই সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার কর্মকর্তা সহ সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।