মহেশপুর সীমানা দিয়ে গরু ঢুকছে, দেশী গরু খামারীরা বিপাকে

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
মহেশপুর সীমানা দিয়ে গরু ঢুকছে, দেশী গরু খামারীরা বিপাকে

িনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে ভারতীয় গরু প্রবেশ করায় দেশী গরু খামারীরা বিপাকে পড়েছে।

কিছু অসৎ বিএসএফ সদস্য, চোরাকারবারীর মাধ্যমে এ সমস্ত গরু আসছে। শ্যামকুড়, স্বরুপপুর, হাড়ি ঘাটার সীমান্ত অতিক্রম করে গরু প্রবেশ করছে। গরু পাচারের বিএসএফের সংশ্লিষ্টতার অভিযোগ দীর্ঘদিনের। পাচারকৃত গরু শিয়ালমারী, ডুগডুগির হাটে প্রায়ই বিক্রয় হয় বলে এলাকাবাসী জানিয়েছেন।