সিরাজগঞ্জের সেবা মুক্ত স্কাউট গ্রুপের চল্লিশ বছর পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ ও শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জের সেবা মুক্ত স্কাউট গ্রুপের চল্লিশ বছর পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ ও শীতবস্ত্র বিতরণ

িরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপের ৪০ বছরে পদার্পণ উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের ৩ নং ক্রস বার বাঁধ এলাকায় সেবা মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট গার্ডেনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ পারভেজ।

এ সময় দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এম কামরুল হাসান,রোভার লিডার আসলাম হোসেন, সিনিয়র ইউনিট লিডার আমিনুল ইসলাম,গ্রুপের সহ-সভাপতি গোলাম মোস্তফা রুবেলসহ স্কাউট রোভার ও গার্ল ইন- স্কাউটগন উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের অন্যতম স্কাউট সংগঠন সেবা মুক্ত স্কাউট গ্রুপের ৪০ বছরে পদার্পণ উপলক্ষে ৪০টি বৃক্ষ এবং চল্লিশটি কম্বল বিতরণ কালে গ্রুপের প্রতিষ্ঠাতা বলেন তাদের সকল প্রকার সেবামূলক কাজ বর্তমানে যেমন চলছে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ।