উলিপুরে জলবায়ু সহিষ্ণু জীবন-জীবিকার উপর প্রশিক্ষণ

কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১:০৮ অপরাহ্ণ
উলিপুরে জলবায়ু সহিষ্ণু জীবন-জীবিকার উপর প্রশিক্ষণ

ুড়িগ্রামের উলিপুরে জলবায়ু সহিষ্ণু জীবন-জীবিকার উপর গ্রামীন নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ২৭ ও ২৮ ডিসেম্বর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ পৌরসভার রামদাস ধনীরামে নারী সংগঠনের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।

নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী সংগঠনের বাস্তবায়নে দ্যা নিউ ভেনচার ফান্ডস এর অর্থায়নে এবং ক্লাইমেট জাসটিজ রেজিলিয়েন্স ফান্ড ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কারিগরী সহযোগীতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন গ্রামীন নারীকে এ প্রশিক্ষন প্রদান করা হয়।

বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে এখানে বন্যা, নদী ভাঙ্গন, খরা, শৈত্য প্রবাহ, তাপদাহ, বজ্রপাত ও ঘূর্নিঝড় হচ্ছে। এসব কারনে প্রতি বছর কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, অবকাঠামো, মৎস ও জীবন-জীবিকার ব্যাপক ক্ষতি সাধিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় এখানকার নারী-শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধি মানুষজন।

জলবায়ু পরিবর্তনের কারণে অভিযোজন পদ্ধতি বিশেষ করে জলবায়ু সহিষ্ণু জীবন-জীবিকার কৌশল সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেন, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মোছাঃ আফরোজা পারভীন রিফা, নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারীর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, কম্যিউনিটি এ্যাকশন ফর ক্লাইমেট জাসটিজ এন্ড নেটওয়ার্কিং এর প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রানী।