গ্রামভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়

সিলেট প্রিতিনিধ ঃ
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
গ্রামভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়

িসিকের ডিজিএম ইনঞ্জিনিয়ার সুহেল হাওলাদার বলেছেন, গ্রামভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়। গ্রাম ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, পরামর্শ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি হবে। এতে তারা নিজ নিজ এলাকায় কর্মসংস্থান তৈরি করতে পারবে এবং দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে এ ধরনের ইনকিউবেশন সেন্টার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গড়ে তুলতে সহায়ক হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে এই উদ্যোগকে সফল করতে একযোগে কাজ করার আহ্বান জানান।

নওগাঁয় বাংলা ইশারা দিবস পালন
৭ ফেব্রুয়ারি, ২০২৬

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর শেখঘাট পয়েন্টস্থ গ্রাসরুটস ট্রেনিং সেন্টারে গ্রাম ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গ্রাসরুটস এর সিইও হিমাংশু মিত্র এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্রাসরুটস এর মহানগর সম্পাদক নাফিসা শবনম। বক্তব্য রাখেন কৃষি বিপননের পরিচালক হুমায়ুন কবির, গ্রাসরুটস এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাশগুপ্তা প্রমুখ।

অনুষ্ঠানে গ্রাম ইনকিউবেশন সেন্টারের সেবা সমূহ তোলে ধরা হয়। রাজস্ব সংক্রান্ত সার্ভিসের মধ্যে রয়েছে আয়কর নিবন্ধন, আয়কর রিটার্ন দাখিল, ভ্যাট নিবন্ধন, ভ্যাট রিটার্ন। ব্যবসা নিবন্ধন ও লাইসেন্স সার্ভিসের মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন/পৌরসভা, লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ, ট্রেড লাইসেন্স নবায়ন, মেধাস্বত্ব ও মান নিয়ন্ত্রণ সার্ভিসের মধ্যে রয়েছে ট্রেডমার্ক নিবন্ধন, ট্রেডমার্ক আপত্তি/নবায়ন, কপিরাইট নিবন্ধন, পেটেন্ট নিবন্ধন, পণ্যের মান সনদ, পণ্য পরীক্ষা এবং নবায়ন।

অন্যান্য সেবাসমূহের মধ্যে রয়েছেন, অফিস/এজেন্সির প্রোফাইল, ফেসবুক পেজের সার্ভিস তালিকা, একটি প্রফেশনাল প্রাইস লিস্ট, ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট, এ-জিপি নিবন্ধন (টেন্ডার), জাতীয় পরিচয়পত্র সংশোধন সহায়তা, পাসপোর্ট/ভিসা ডকুমেন্টেশন সহায়তা, কারখানার লাইসেন্স, শ্রম লাইসেন্স, অগ্নিনির্বাপণ লাইসেন্স (অগ্নিনির্বাপণ পরিষেবা ছাড়পত্র), পরিবেশ ছাড়পত্র সার্টিফিকেট (ডিওই), বিএমইটি নিবন্ধন, পিডিও প্রশিক্ষণ নিবন্ধন ইত্যাদি। উপরোক্ত বিষয় সমূহে গন সচেতনতা, পরামর্শ প্রদানের কাজ করবে, গ্রাম, লতিফ সেন্টার, জিন্দাবাজার, সিলেট।