ঠাকুরগাঁওয়ে ২৮ বোতল বিদেশী মদসহ দুই যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ২৮ বোতল বিদেশী মদসহ দুই যুবক গ্রেপ্তার

াকুরগাঁও সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশী মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল বলেন, রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধমে ঠাকুরগাঁও জেলা কারগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন- ঠাকুরগাঁও শহরের নিশ্চিতপুর এলাকার প্রয়াত আব্দুল সালামের ছেলে জুয়েল ইসলাম (২৫) একই এলাকার প্রয়াত শাহ আলমের ছেলে আল আমিন (৩৫)।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল বলেন, গোপনে সংবাদ পাওয়া যায় পাশ^বর্তী পঞ্চগড় জেলা থেকে একটি ব্যাটারীচালিত অটোরিক্সায় করে ঠাকুরগাঁও শহরে বিদেশী মদ আনা হচ্ছে। এর খবরের প্রেক্ষিতে গত শনিবার রাত ১১দিকে সদরের সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকশ দল।

এ সময় সন্দেহ হলে একটি ব্যাটারীচালিত অটোরিক্সাকে আটক করা হয়। পরে ওই অটোরিক্সায় তল্লাশি চালিয়ে দুটি বস্তায় ভরা ২৮ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশী মদসহ অটোরিক্সায় থাকা জুয়েল ইসলাম ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

ওসি এটিএম গোলাম রসুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুইজন স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।