শাহবাগ ইনকিলাব মঞ্চের অবরোধ চলছে

জিনিউজ ডেস্ক ২৪
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ
শাহবাগ ইনকিলাব মঞ্চের অবরোধ চলছে

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্স চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

রোববার ২৮ ডিসেম্বর দুপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হতে শুরু করেন। ধীরে ধীরে পুরো শাহবাগ এলাকায় মানুষের ঢল নামে। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। আন্দোলনকারীরা ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ’, ‘তুমিও জানো, আমিও জানি, শাহবাগীরা হিন্দুস্তানি’সহ নানা স্লোগান দেন।

ওঠানামার ধারায় সোনার বাজার
৮ ফেব্রুয়ারি, ২০২৬

এর আগে ইনকিলাব মঞ্চ রোববার দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। শনিবার রাতে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনা করে ঢাকাসহ আট বিভাগে এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।