কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

রৌমারী প্রতিনিধি (কুড়িগ্রাম)ঃ
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২১ অপরাহ্ণ
কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

৮,কুড়িগ্রাম-৪ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে রৌমারী- রাজিবপুর ও চিলমারী উপজেলা থেকে মোট ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমার শেষ দিন সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন দলের প্রার্থীরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

তারা হলেন রৌমারী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মো. আজিজুর রহমান, জাতীয় পার্টির একেএম ফজলুল হক মন্ডল, বাংলাদেশ ইসলামী আন্দোলন (ইশা)’র মো. হাফিজুর রহমান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ’র শেখ মো. আব্দুল খালেক, চিলমারী উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রোকনুজ্জামান শাহিন, রাজিবপুর উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাসদ মার্কাস’র প্রার্থী রাজু আহম্মেদ।