ঝিনাইদহ-৪ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২১ জন প্রার্থী

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
ঝিনাইদহ-৪ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২১ জন প্রার্থী

িনাইদহের ৪ টি আসনের জন্য সোমবার বিকাল পর্যন্ত বিএনপি, জামায়াতসহ বাম দলের ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। ঝিনাইদহের ৪টি আসনে মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীগণ মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তাদের নিকট। ঝিনাইদহ-১ আসনে বিএনপির এ্যাড. মোঃ আসাদুজ্জামান (সাবেক এ্যাটর্নি জেনারেল), ঝিনাইদহ-২ আসনে এ্যাড. এম. এ মজিদ, ঝিনাইদহ-৩ আসনে মেহেদী হাসান, ঝিনাইদহ-৪ আসনে মোঃ রাশেদ খান (সাবেক গণ অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক), ঝিনাইদহ-২ আসনে জামায়াতের আলী আজম মোঃ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে অধ্যাপক মতিয়ার রহমান, ৪ আসনে মাওঃ আবু তালেব।

এ সময় বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৯ ডিসেম্বর বিকাল পর্যন্ত অফিস সূত্রে জানা যায়। অধিকাংশ প্রার্থী নতুন বলে জানা গেছে।