ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

াকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। আসন দুটি হলো–ঢাকা-১৭ ও বগুড়া-৬।

গতকাল রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট আসন দুটির দলীয় সমন্বয়কদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন তিনি।