তানোরে অগ্নিকান্ডে দগ্ধ বানুর মৃত্যু

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ
তানোরে অগ্নিকান্ডে দগ্ধ বানুর মৃত্যু

াজশাহীর তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী দগ্ধ,দুটি গরু ও কয়েকটি ছাগল পুড়ে মারা যাওয়ার ঘটনায় সেই দগ্ধ নারী বানুর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সুত্রে নিশ্চিত হওয়া গেছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এমন মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, চলতি মাসের (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত বানুর বাড়িতে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছিল।

এতে করে বানুর শরীরের ৬০ ভাগ দগ্ধ হয় ও দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়। এসময় স্থানীয়রা দ্রুত দেয়াল ভেঙে বানুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এতে চিকিৎসারত অবস্থায় ১১দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন দগ্ধ বানু।