শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ-হুমায়ুন আহমদ মাসুক

সিলেট প্রিতিনিধ ঃ
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ
শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ-হুমায়ুন আহমদ মাসুক

ৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের সভাপতি হুমায়ুন আহমদ মাসুক বলেছেন, শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলি ও নেতৃত্বের দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নগরীর চৌকিদেখীস্থ সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের পরিচালক শওকত আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল কালাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের পরিচালক সাইফুল ইসলাম, নোমান আহমদ ও মোঃ ফয়েজ উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।