সিরাজগঞ্জের ৬ টি আসনে ৫৭প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জের ৬ টি আসনে ৫৭প্রার্থীর মনোনয়নপত্র জমা

িরাজগঞ্জের ৬টি আসনে ৫৭ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও এর মধ্যে ৪৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা সদর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও বিভিন্ন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে বিএনপি-জামায়াত প্রার্থীসহ ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন ৯ জন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ৭ জন মনোনয়নপত্র উত্তোলন করে সবাই দাখিল করেছেন। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেন ৮ জন এবং জমা দিয়েছেন ৫ জন। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৮ জন এবং জমা দিয়েছেন ৬ জন। সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র তুলেছেন ৮ জন এবং জমা দিয়েছেন ৭ জন। সিরাজগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেন ১৭ জন এর মধ্যে জমা দিয়েছেন ১৪ জন।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, সিরাজগঞ্জের ছয়টি আসনে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।