সিরাজগঞ্জে আঞ্জুমান মফিদুল ইসলাম এর উদ্যোগে শতাধিক অসহায় ও এতিম শিশুদের মাঝে কম্বল বিররণ

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আঞ্জুমান মফিদুল ইসলাম এর উদ্যোগে শতাধিক অসহায় ও এতিম শিশুদের মাঝে কম্বল বিররণ

িরাজগঞ্জে আঞ্জুমান মফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শতাধিক অসহায় শীতার্ত এতিম শিশুদের মাঝে কম্বল বিররণ করা হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর খোকশাবাড়ী জামিয়া মাদানিয়া রওজাতুল সুন্নাহ লিল্লাহ বোডিং ও এতিম খানার ছাত্রদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল বারী তারা, জাহিদুর রহমান, ছানোয়ার হোসেন, আরশাদ হোসেন সেলিম, আলআমিন, রবিউল হাসান সহ এতিমখানার শিক্ষকরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে প্রায় ৩ হাজর কম্বল আঞ্জুমান মফিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।