খালেদা জিয়ার মৃত্যুতে চীন দূতাবাসের শোক বার্তা

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার মৃত্যুতে চীন দূতাবাসের শোক বার্তা

াবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানী ঢাকায় অবস্থিত চীন দূতাবাস থেকে একটি শোক বার্তা প্রকাশ করা হয়েছে।

আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার এক শোক বার্তায় এই তথ্য জানায় ঢাকার চীন দূতাবাস। বার্তায় বলা হয়, গণতন্ত্র ও স্বাধীনতার চ্যাম্পিয়ন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের সাথে শোক প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের জন্য এক বড় ক্ষতি এবং তার সহনশীলতা ও নিষ্ঠা চিরকাল অনুপ্রাণিত করবে।

আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে বিশিষ্ট একজন নেত্রীর উপস্থিতির অবসান ঘটল।