নওগাঁর ৬ সংসদীয় আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ
নওগাঁর ৬ সংসদীয় আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সন্ন ১২ ফেরুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার ২৯ ডিসেম্বর ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। এ দিনে নওগাঁর ডিসি ও রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত নির্বাচনী সেল অনুযায়ী নওগাঁর ৬ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীরন ৬ জন, বিএনপির ৬জন, বিএনপি বিদ্রোহী ৬জন সহ মোট ৪১ জন এমপি পদপ্রার্থী। এরা হলেন,

৪৬, নওগাঁ-১ আসনে (সাপাহার,পোরশা,নিয়ামতপুর)

এ আসনে ১.জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাহবুবুল আলম, ২.বিএনপির মোস্তাফিজুর রহমান, বিএনপি’র বিদ্রোহী ৩. ডা. সালেক চৌধুরী, ৪.মাহমুদুস সালেহীন ও ৫. নুরুল ইসলাম, ৬.ইসলামী আন্দোলনের আব্দুল হক শাহ, ৭ জাপার আকবর আলি ও ৮.স্বতন্ত্র সোহরাব হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৪৭,নওগাঁ-২ (ধামইরহাট,পত্নীতলা)

১. জামায়াতে ইসলামীর ইন্জিনিয়ার এনামুল হক, ২.বিএনপির শামসুজ্জোহা খান, ৩.এবি পার্টির মতিবুল ইসলাম, ৪.বাংলাদেশ খেলাফত মজলিসের হুমায়ুন কবির চৌধুরী, ৫.খেলাফত মজলিসের আব্দুর রহমান, ৬.ইসলামী আন্দোলনের দেলোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৪৮,নওগাঁ-৩ আসনে (মহাদেবপুর,বদলগাছী)

১.জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ২.বিএনপির ফজলে হুদা বাবুল, ৩.বিএনপির বিদ্রোহী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, ৪.বিএনএফের আব্দুল্লাহ আল মামুন, ৫ বাসদ কালিপদ সরকার, ৬.জাপা মাসুদ রানা, ৭.ইসলামী আন্দোলনের নাসির বিন আসগর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৪৯, নওগাঁ-৪ আসন (মান্দা)

১. জামায়াতে ইসলামীর খ ম আব্দুর রাকিব, ২.বিএনপির ডা. ইকরামুল বারী টিপু, ৩.জাপার আলতাফ হোসেন,৪. সিপিবির এসএম ফজলুর রহমান, ৫ ইসলামী আন্দোলনের সোহরাব হোসেন ও ৬.স্বতন্ত্র আরফানা আহমেদ ফেন্সি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৫০, নওগাঁ-৫ আসন (সদর)

এ আসনে ১ জামায়াতে ইসলামীর অ্যাভোকেট আ স ম সায়েম, ২.বিএনপির জাহিদুল ইসলাম ধলু, ৩.বিএনপির বিদ্রোহী মোহাম্মদ নাজমুল হক সনি, ৪.এবি পার্টির কাজী আতিকুর রহমান, ৫.জাপার আনোয়ার হোসেন, ৬.ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, ৭.সিপিবির শফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৫১,নওগাঁ-৬ আসন (রাণীনগর,আত্রাই)

এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১.জামায়াতে ইসলামীর খবিরুল ইসলাম, ২.বিএনপির শেখ রেজাউল ইসলাম, ৩.বিএনপির বিদ্রোহী আলমগীর কবির, ৪. এনসিপির গোলাম রব্বানী, ৫.বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান রতন মোল্লা, ৭.ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম । আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর থেকে
আগামী বৃহস্পতিবার ৩রা জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের যাচাই বাছাই চলবে।