নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ
নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

গুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোওয়ার জাহান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শামছুল আলম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহেশ চন্দ্র দেবনাথ। এছাড়া অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সানজিদা আকতার।

বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ফলাফল প্রধান অতিথির হাতে তুলে দেন। এরপর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।