নীলফামারী -৪ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ণ
নীলফামারী -৪ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার তাকমিনার কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর – কিশোরগঞ্জ) আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতিকের প্রার্থী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গফুর সরকার। ২৯ ডিসেম্বর সোমবার বেলা দেড়টায় উপজেলা পরিষদ কার্যালয়ে ওই মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

এসময় তার সাথে ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিন আকতার সাহিন, সিনিয়র সহ-সভাপতি, এ্যাভোকেট ওবায়দুর রহমান, সহ-সভাপতি সুমিত কুমার আগরয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও জেলা বিএনপির সদস্য শওকত হায়াত শাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের বাইরে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি সফিকুল ইসলাম জনি, সহ- সভাপতি কাজি একরামুল হক, সাংগঠনিক সম্পাদক, আনোয়ার প্রামানিক, সাংগঠনিক সম্পাদক, মোঃ মানোয়ার হোসন মন্টু, উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, সহ-সভাপতি সাহিন আকতার, সাংগঠনিক সম্পাদক সোহাগ, ছাত্রদল সভাপতি, আরমান হোসেন, ছাত্র দলের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়, মহিলা দলের সাধারন সম্পাদক রুপা রহমান, উপজেলা মহিলা দলের সদস্য সচিব, শাহনাজ পারভীন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মোছাম্মত গুলসান আরা বাবলী, মৎসজিবি দলের আহবায়ক মোঃ ফিরোজ আহমেদ, সদস্য সচিব, রুবেল হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন।

বেলা দুইটার পর বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রিয়দ আরফান সরকার রানা, মামুন অর রশীদ, জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, জামায়াতের প্রার্থী হাফেজ মোঃ মোন্তাকিম ও রওশন মাহানামা (স্বতন্ত্র) মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় প্রার্থীদের সমর্থনের শত শত সমর্থক উপস্থিত ছিলেন।