মাগুরায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ পূর্বাহ্ণ
মাগুরায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী

াগুরা ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী মনোয়ার হোসেন খান। মাগুরা ২ আসনে (বিএনপি)’র প্রার্থী এডভোকেট নিতাই রায় চৌধুরী। মাগুরা ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: মুশতারশেদ বিল্লাহ ( এমবি বাকের)।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর হাতে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মাগুরা ১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১১ জন প্রার্থী, জমা দিয়েছেন ১০ জন। মাগুরা ২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯ জন জমা দিয়েছেন ৫ জন প্রার্থী।