রাজশাহী ১আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন ফরম জমা

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ
রাজশাহী ১আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন ফরম জমা

াজশাহী -১(তানোর -গোদাগাড়ী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান উৎসব মুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে নির্বাচনী আচরণ বিধি মেনে তানোর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ইউএনও নাঈমা খানের হাতে মনোনয়ন ফরম জমা দেন। এর আগে সকালের দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের দপ্তরে জমা দেন।

বিকেল তিনটার দিকে গোদাগাড়ী উপজেলার ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা দেন তিনি । জমা দেয়ার পর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান তানোর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নং কর্মকর্তা কে নির্বাচনের আচরণ বিধি মেনে সবাই যেন ভোটের মাঠে কাজ করার সুযোগ পায় এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকে সে বিষয়ে অবহিত করেন ।

তিনি ইউএনওকে আরো বলেন আরেক প্রার্থী ফ্যামেলী কার্ড ব্যবহার করে ভোটারদের নিজেদের পক্ষে নেয়ার কৌশল একেছেন যা আচরণ বিধি বহির্ভূত। প্রার্থী বলেন, বিগত ২০১৪ সালের এক তরফা, ২০১৮ সালে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে আমি ডামি নির্বাচন করেছিল স্বৈরাচার সরকার। বিগত ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছে। সুতরাং আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অবাধ সুষ্ঠ নির্বাচন না হলে দেশ কঠিন সংকটে পড়বে। একারনে যারাই আচরণ বিধি বহির্ভূত কাজ করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কালো টাকা, মাস্তানি গুন্ডামি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে শক্তহাতে দমনের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানান। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, অভিযোগ বক্স দেয়া থাকবে, যে কোন বিষয়ে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনোনয়ন ফরম জমা দিয়ে পরিষদ চত্বরে উপস্থিত নেতাকর্মীদের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আপনারা কঠিন শীত উপেক্ষা করে এখানে এসেছেন এজন্য ধন্যবাদ। আমি মাইকে কথা বলতে পারতাম। কিন্তু আচরণ বিধি লঙ্ঘন হবে একারনে মুখে কথা বলছি।

আগামী ২২ জানুয়ারী থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। তার আগে প্রচারণা করা যাবে না। তবে সাংগঠনিক দাওয়াতী কাজ করতে পারা যাবে। এসময় জেলা জামায়াতের আমীর প্রফেসর আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য জামিলুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা ওলামা বিভাগের সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুর রহিম, পাঁচন্দর ইউপি আমীর জুয়েল রানা, শিক্ষক নেতা এসএম মিজানুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দিন, আফজাল হোসেন, মাহবুর চৌধুরী সহ সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।