শহীদ জিয়ার পাশে শায়িত হবেন খালেদা জিয়া, জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
শহীদ জিয়ার পাশে শায়িত হবেন খালেদা জিয়া, জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে

িএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে। জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।