খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৪ অপরাহ্ণ
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

াবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আজ ৩১ ডিসেম্বর বুধবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে ঢাকার ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ঢাকায় পাঠানো হচ্ছে।

সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই বুধবার তার এই সফর অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।