বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় সৈয়দপুরে লক্ষাধিক মানুষের ভীড়

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় সৈয়দপুরে লক্ষাধিক মানুষের ভীড়

িএনপির চেয়ারপারসন সাবেক প্রধান মন্ত্রি বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর বাদ আসর সৈয়দপুর শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কে বিএনপির কার্যালয়ের সামনে তাঁর গায়েবানা জানাজা আদায় করেন প্রায় লক্ষাধিক মানুষ।

বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা পড়ান সৈয়দপুর রাজনৈতিক জেলা ওলামা দলের আহবায়ক কাজি সাইদুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রীর নামাজে জানাজা আদায় করতে দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে।

দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা থেকে মানুষ জড়ো হতে থাকে। ওই জানাজায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি,পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী ছাড়া ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।