বেগম জিয়ার মৃত্যুতে তানোরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
বেগম জিয়ার মৃত্যুতে তানোরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

পোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার মৃত্যুতে রাজশাহীর তানোরে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌর সদর গোল্লাপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজার নামাজ।

গায়েবানা জানাজার নামাজের আগে মরহুমা বেগম জিয়ার স্মৃতি চারন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। ছাত্র দলের সাবেক সভাপতি এমএ মালেক মন্ডলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, বিএনপি নেতা ডা: মিজানুর রহমান, সাবেক ছাত্র নেতা শরিয়তুল্লাহ প্রমুখ। গায়েবানা জানাজার নামাজের ইমামতি করেন গোল্লাপাড়া বাজার মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী।

জানাজায় অংশ গ্রহণ করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, বাজার বনিক সমিতির সভাপতি জানে আলম, সম্পাদক টিপু সুলতান, বিএনপি নেতা ওবাইদুর মোল্লা, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লাসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মুসল্লীরা।  এছাড়াও কলমা ইউপিতেও গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।