বোদায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
বোদায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

াবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ের বোদা উপজেলায়।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বোদা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় সবস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বকে হারাল। বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তারা।