আমতলীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ছারছীনা পীর

আমতলী প্রতিনিধি (বরগুনা) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
আমতলীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ছারছীনা পীর

িএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ছারছীনা পীর মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। গতকাল বুধবার রাতে আমতলী উপজেলার ভায়লাবুনিয়া ছালেহিয়া দীনিয়া ও হাফেজী মাদ্রাসার উদ্যোগের ওয়াজ মাহফিলে আখেরী মোনাজাতে তিনি এ দোয়া করেছেন। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল মাহফিল ময়দান। এ ওয়াজ মাহফিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

জানাগেছে, আমতলী উপজেলার ভায়লাবুনিয়া ছালেহিয়া দীনিয়া ও হাফেজী মাদরাসার উদ্যোগে বুধবার রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। চার ঘন্টা ব্যাপী ওই মাহফিলে বিভিন্ন এলাকার কয়েক হাজার মুসুল্লী অংশ নেয়। ওই মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করেছেন ছারছীনা দরবার শরীফের পীর ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।

ওই মোনাজাতে তিনি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন। এ মাহফিলে আরো ওয়াজ নছিহত করেছেন জমইয়াতে হিজবুল্লাহ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব, তালিমুল তরিকত সম্পাদক মুফতি মামুনুল হক, সহ-প্রচার সম্পাদক মহিবুল্লাহ আল মাহমুদ ও বরগুনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা অহিদুল ইসলাম প্রমুখ।