নতুন বছরে আমতলীর তিন শ্রেনীর শিক্ষার্থীরা বই না পেয়ে খালি হাতে বাড়ী ফিরেছে

আমতলী প্রতিনিধি (বরগুনা) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
নতুন বছরে আমতলীর তিন শ্রেনীর শিক্ষার্থীরা বই না পেয়ে খালি হাতে বাড়ী ফিরেছে

মতলী উপজেলার তিন শ্রেনীর শিক্ষার্থীরা নতুন বছরে বই না পেয়ে খালি হাতে বাড়ী ফিরেছে। বই না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রæত বই সরবরাহের দাবী জানিয়েছেন তারা।

জানাগেছে, আমতলী উপজেলায় নতুন বছরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেনীতে ৯ হাজার ৬’শত বইয়ের চাহিদা রয়েছে। কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষ চাহিদামত বই সরবরাহ করতে পারেনি। ফলে নতুন বছরের শুরুতে বৃহস্পতিবার নবম শ্রেনী ছাড়া ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি মাধ্যমিক শিক্ষা অফিস। বই না পেয়ে শিক্ষার্থীরা খালি হাতে বাড়ী ফিরে গেছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অপর দিকে মাদ্রাসায়ও নবম শ্রেনীর বই ছাড়া ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেনীর বই আসেনি।

আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মিথিলা, সামিরা ও ত্বহা জানান, বই আনতে বিদ্যালয়ে গিয়েছিলাম কিন্তু বই ছাড়াই খালি হাতে ফিরতে হয়েছে। নতুন বছরে নতুন ক্লাসে বই না পেয়ে মনটা খারাপ লাগছে। তারা দ্রæত বই সরবরাহের দাবী জানিয়েছেন।

আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ হান্নান বলেন, নতুন বছরে শুধু নবম শ্রেনীর শিক্ষার্থীদের বই বিতরন করতে পেরেছি। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেনীর বই মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরবরাহ করেনি। তাই ওই তিন শ্রেনীর শিক্ষার্থীদের হাতে বই বিতরন করতে পারিনি।

আমতলী সরকারী আরমান-খোরশেদ (একে) মডেল পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ বজলুর রহমান বলেন, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেনীর বই মাধ্যমিক শিক্ষা অফিস সরবরাহ করেনি। তিনি আরো বলেন, নবম শ্রেনীর ৪০ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরন করেছি।

মহিষডাঙ্গা আলহাজ্ব শামীম আহসান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসেন বলেন, দাখিল শাখার শুরুমাত্র নবম শ্রেনীর বই হাতে পেয়েছি। আর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেনীর বই পাইনি।

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জিয়াদ হাসান বলেন, শুধুমাত্র নবম শ্রেনীর বই হাতে পেয়েছি। ওই বই বিদ্যালয়ে পৌছে দেয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই বই বিতরন করেছেন। তিনি আরো বলেন, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেনীর বই আসেনি। ফলে ওই তিন শ্রেনীতে বই বিতরন করতে পারিনি। বই হাতে পেলেই বিতরন করা হবে।