পোরশা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২টি মহিষ আটক

পোরশা প্রতিনিধি (নওগাঁ)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
পোরশা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২টি মহিষ আটক

ওগাঁর পোরশা সীমান্তের মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২টি মহিষ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার ভোরে ১৬ বিজিবি’র অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুহাম্মদ আলী খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তের টেকঠা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় মহিষ আটক করেন। আটককৃত ভারতীয় মহিষ ২টি পতœীতলা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলে জানান বিজিবি।