বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

িনাজপুর জেলার বিরামপুর উপজেলায় শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে নতুন বছরে নতুন বই বিতরণের মাধ্যমে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান প্রমূখ।

একই দিন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার, বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক আশফিকুর রহমান চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ প্রমূখ।

এছাড়াও একই সময়ে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়গুলো নতুন বই বিতরণ করা হয়েছে।