রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে হাটের মধ্যে ঢুকে গেল ট্রাক, নিহত ৪

সাজেদুর রহমান, পুঠিয়া প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে হাটের মধ্যে ঢুকে গেল ট্রাক, নিহত ৪

ালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতর ঢুকে পড়ায় রাজশাহীর পুঠিয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের  ও ২ জন আহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, ঝলমলিয়া বাজার সংলগ্ন একটি বালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতর ঢুকে পড়লে, ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন রায়হানুল ইসলাম( ৪০) পিতা  জলিল, গ্রাম কুঠিপাড়া থানা, পুঠিয়ার, ইসলাম উদ্দিন(৬০) পিতা মাহাকাব আসকরপুর চারঘাট,  সিয়াম (১৬) পিতা শাহীন  দোস্তানাবাদ নাটর, আহত সেন্টু পিতা সাইফুল বাঘাতিপাড়া নাটোর,

বৃহস্পতিবার  সকাল ৭ টা ৪০ মিনিটে পুঠিয়ার ঝলমলিয়া  বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার।বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহন করেছেন।এ ঘটনায় ৪ জন নিহত ও ২জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে জানতে চাইলে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের মরাদেহ  ও একজন আহত হলে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয় এবং নিহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  পাঠানো হয়েছে।