দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

কুড়িগ্রাম-৩ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
কুড়িগ্রাম-৩ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

েলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনের ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কুড়িগ্রাম-৩ আসনে জমা দেয়া মোট ৭ প্রার্থীর মধ্যে বিএনপি’র তাসভীর উল ইসলাম,জাতীয় পার্টির আব্দুস সোবহান, ইসলামী আন্দোলনের ডা:আক্কাস আলী,গন অধিকার পরিষদের এড: এস এম নূওে এরশাদ সদ্দিকী, খেলাফত মজলিশের মামুন অর রশিদসহ মোট পাঁচজন প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সহকারি রিটার্নিং অফিসার ও উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান জানান, জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী’র দ্বৈত নাগরিকত্ব’র জন্য তার প্রার্থীতা শুক্রবার বিকেল ৫টাথেকে বাড়িয়ে রবিবার দুপুর পর্যন্ত স্থগিত করা হয়েছে। একইসাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি’র রংপুর বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এর ভোটার তালিকায় ত্রুটি থাকায় তার মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়।