মাগুরায় খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি’র শোকসভা ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
মাগুরায় খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি’র শোকসভা ও দোয়া মাহফিল

িএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপির আয়োজনে শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মাগুরা আদর্শ কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আলি আহমেদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান।

এখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক হাসান ইমাম সুজা, কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, জেলা, উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা।

বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়া যে সকল ভালো কাজ করেছেন সেগুলো অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান করেন।

পরে দোয়ার মাধ্যমে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগন শোক সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।