মোবাইল ফোনে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
মোবাইল ফোনে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত সরকারের

মদানি করা মোবাইল ফোন এবং দেশে উৎপাদিত ফোনের যন্ত্রাংশের ওপর শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মোবাইল ফোন আমদানিতে শুল্ক আগে ছিল ২৫ শতাংশ, এখন করা হয়েছে ১০ শতাংশ। একইসাথে, দেশে মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে শুল্কছাড়ের এ সিদ্ধান্ত হয়। পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, বাংলাদেশে বিদেশ থেকে প্রচুর ব্যবহৃত মোবাইল ফোন আনা হয়, এনে কিছুটা মেরামত করে বিক্রি করা হয়। এতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়। সরকারও ট্যাক্স থেকে বঞ্চিত হয়।

তবে শুল্ক ছাড়ের এই সিদ্ধান্তের ফলে আশা করা যায় যে বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও বড় হবে, অনেকেই বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদনে আগ্রহী হবে, দাম কমবে ও চাহিদাও বাড়বে বলেও জানান তিনি।