কুয়াশায় ঢাকা পড়েছে সৈয়দপুর তাপমাত্র নেমেছে১০.৩ ডিগ্রি সেলসিয়াসে

সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
কুয়াশায় ঢাকা পড়েছে সৈয়দপুর তাপমাত্র নেমেছে১০.৩ ডিগ্রি সেলসিয়াসে

ীলফামারীর সৈয়দপুরে শীতল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (৩ জানুয়ারী ) সকাল ৮ টায় সৈয়দপুরে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।। সৈয়দপুর ছাড়া ও পার্শ্ববর্তী তারাগন্জ পার্বতীপুর ও নীলফামারী জেলার কয়েকটি উপজেলায় হিমেল হাওয়ায় বইছে। সকালে সুর্যের দেখা মিলেনি। গত দুইদিন দিনের বেলায় ছিল রোদ,ফলে ঠান্ডা তেমন একটা অনুভব হয়নি। কিন্তু ৩ জানুয়ারী হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন সর্বস্তরের মানুষ।

শহরের উপজেলা পরিষদ সংলগ্ন ভ্যানচালক আলী হোসেন জানান, গত দুইদিন রোদ থাকার কারনে ভ্যান চালাতে সমস্যা হয়নি। কিন্তু আজ হঠাৎ কনকনে শীতে ভ্যান নিয়ে বের হতে পারছি না। প্রচন্ড ঠান্ডায় হাত পা অবস হয়ে যাচ্ছে।

শহরের দারুলউলুম মাদরাসা সড়ক সংলগ্ন পিঠা বিক্রেতা রশিদা বলেন, সংসারে ৫ সদস্য। এর বড় মেয়ের বিয়ে দিয়েছি অনেক কষ্টে। বাড়িতে ২ যুবতী মেয়ে। তাদের মুখের অন্য যোগাতেই প্রচন্ড ঠান্ডার মাঝেও পিঠা বিক্রি করছি।

তিনি বলেন গত সংসদ সদস্য নির্বাচনে যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন, তিনি এবারো নির্বাচন করছেন। গতকাল তার কাছে গিয়েছিলাম, খাদ্য সামগ্রী ও কম্বল নেয়ার জন্য কিন্তু তিনি বলেছেন সময় আসলে দিবো। এভাবে অনেকের কাছে সাহায্য চেয়েছি কিন্তু কেউই মুখ ফিরে তাকায়নি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, দুইদিন পর হঠাৎ ঠান্ডা হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শনিবার সকাল ৮ টায় সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার সকাল ৮টায় ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। ২-৪ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।