ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলসহ ১৭ জনের বৈধ ঘোষণা, ৩ জনের স্থগিত ও ১জনের বাতিল

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলসহ ১৭ জনের বৈধ ঘোষণা, ৩ জনের স্থগিত ও ১জনের বাতিল

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও তিনজনের মনোনয়ন স্থগিত ও একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কার্য়ালয়ের হলরুমে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বৈধ, স্থগিত ও বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা৷

গত ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই দিন ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ বিভিন্ন দলের ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসেন ১৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজনের মনোনয়ন স্থগিত ও একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁও-১ আসন

ঠাকুরগাঁও-১ আসন ৩জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন:- ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত মনোনীত প্রার্থী শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি খাদেমুল ইসলাম।

ঠাকুরগাঁও-২ আসন

ঠাকুরগাঁও-২ আসনে ৬জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ২জন প্রার্থীর মনোনয়ন স্থগিত হিসেবে ঘোষণা করা হয়েছে। তারা হলেন:- বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব ডাঃ আব্দুস সালাম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা কলেজের সাবেক ভিপি এবং সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জাতীয় পার্টির নূরুন নাহার বেগম, গণঅধিকার পরিষদের ফারুক আহম্মদ ও এবি পার্টির মো. নাহিদ রানা। এছাড়াও এই আসেন মনোনয়ন স্থগিত হওয়া ২জন প্রার্থী হলেন:- ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাহাবুদ্দিন আহমেদ।

ঠাকুরগাঁও-৩ আসন

ঠাকুরগাঁও-৩ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও একজন প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। তারা হলেন:- বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, গণঅধিকার পরিষদের মামুনুর রশীদ মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ ও মুসলিম লীগের খলিলুর রহমান।

এছাড়াও ঠাকুরগাঁও-৩ আসেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদের মনোনয়ন স্থগিত করা হয়েছে ও স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়ন বাতিল করা হয়েছে।