থিয়েটার ইউনিট মাগুরার ৩১ তম বর্ষে পর্দাপন

বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
থিয়েটার ইউনিট মাগুরার ৩১ তম বর্ষে পর্দাপন

াগুরায় ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরা এর ৩১তম বর্ষে পদাপর্ণে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় বর্নাঢ্য র‌্যালি শেষে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও থিয়েটারের প্রধান উপদেষ্ঠা সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক।

বক্তব্য রাখেন সাংবাদিক তারিকুল আনোয়ার তরুন, সাংবদিক ও নাট্যকমী শেখ ইলিয়াস মিথুন, জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক মো: মিনারুল ইসলাম জুয়েল, নাট্যকর্মী রিয়াজ পারভেজ রানা, মইনুল ইসলাম জেসান, সৈয়দ আশিকুল ইসলাম মুসা। এ সকল অনুষ্ঠানে থিয়েটার ইউনিটের নাট্যকর্মী ও শুভাকাক্ষীরা অংশগ্রহন করেন।